দলের ওপর আস্থা হারাবেন না, স্থানীয় নেতার আচরণে সরাসরি জানান: অভিষেক
এডমিন
ছবি: সংগৃহীত
ওয়েবডেস্ক ,পুরুলিয়া :- পুরুলিয়ার কাশীপুরে রণসংকল্প সভা থেকে স্থানীয় তৃণমূল নেতাদের আচরণ নিয়ে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও নেতা বা কর্মীর আচরণে কেউ ক্ষুব্ধ হলে এক ডাকে তাঁকে জানাতে হবে, তবে দু’একজনের জন্য দলের উপর আস্থা হারানো চলবে না।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট করে জানান, প্রার্থী যেই হোক, ভোট মানে পুরুলিয়ার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন। পাশাপাশি তিনি পুরুলিয়াকে বিরোধীশূন্য করার ডাক দেন।
বিরোধীদের কটাক্ষ করে অভিষেক ট্রাফিক সিগন্যালের উদাহরণ টেনে বলেন, দীর্ঘদিন বাম শাসনের পর জেলায় উন্নয়ন শুরু হলেও বিজেপির কারণে তা থমকে গিয়েছে। ‘ডাবল ইঞ্জিন’ সরকারের দাবি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সাংসদ ও বিধায়ক থাকা সত্ত্বেও দিল্লি থেকে পুরুলিয়ার জন্য দৃশ্যমান কিছু আনতে পারেনি বিজেপি।
রেল পরিষেবা, SIR, নোটবন্দি ও কেন্দ্রের বকেয়া প্রসঙ্গ তুলে অভিষেক অভিযোগ করেন, কেন্দ্র বাংলার প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, যার ফলে পুরুলিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



