মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা, মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে বাস-লরির সংঘর্ষে আহত ১২
এডমিন

ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদের:- নবগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সভা থেকে ফেরার সময় গোপগ্রাম সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সভা শেষে বাড়ি ফেরার পথে বাসটি রং সাইড দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।
আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান, রং সাইডে গাড়ি চালানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাকে ঘিরে নবগ্রাম এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...


