সোনামুখীতে বিধায়কের উপর হামলার অভিযোগ, তৃণমূল-বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগ
এডমিন

ছবি: সংগৃহীত
সোনামুখী ,বাঁকুড়া : বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মহেশপুরে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির উপর হামলার অভিযোগ ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল। অভিযোগ, একজন বিশেষ চাহিদাসম্পন্ন বৃদ্ধকে হুইলচেয়ার প্রদান করে ফেরার সময় বিধায়কের গাড়ি ঘিরে ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিধায়ককে লক্ষ্য করে হুমকি ও প্রাণনাশের ভয় দেখানো হয় বলেও অভিযোগ বিজেপির।
ঘটনার জেরে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রতিবাদে সোনামুখী চৌমাথা মোড়ে বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে পথ অবরোধে বসেন বিজেপি কর্মী-সমর্থকরা। অবরোধে সামিল হন সোনামুখী বিধানসভার বিভিন্ন স্তরের বিজেপি নেতৃত্ব। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
বিধায়ক দিবাকর ঘরামির কড়া হুঁশিয়ারি,
“দোষীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে আন্দোলন আরও তীব্র হবে। বিজেপি কর্মীদের উপর হামলা মেনে নেওয়া হবে না।”
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি ছড়াতে চাইছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। তবে হামলার অভিযোগ ঘিরে সোনামুখীতে রাজনৈতিক চাপানউতোর যে আরও বাড়তে চলেছে, তা বলাই
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



