গেস্ট হাউসের আড়ালে দেহ ব্যবসা ! বহরমপুরে পুলিশের হানা, গ্রেফতার ৪, উদ্ধার ২ মহিলা
এডমিন
ছবি: সংগৃহীত
আজকেরএক্স ,মুর্শিদাবাদ : বহরমপুর শহরের বুকে গেস্ট হাউসের আড়ালে চলছিল রমরমিয়ে বেআইনি যৌন ব্যবসা। পুলিশের হঠাৎ হানায় ফাঁস হয়ে গেল সেই চক্র। গির্জা মোড় এলাকার সব্যসাচী গেস্ট হাউসে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২ জন মহিলাকে।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে আইটিপিএ আইনে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ। অভিযানের সময় গেস্ট হাউসের ভিতরেই যৌন শোষণের স্পষ্ট প্রমাণ মেলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর দাবি—গেস্ট হাউসের মালিক বিশ্বজিৎ দে ও ম্যানেজার আশিত ঘোষই এই বেআইনি যৌনচক্রের মূল মাথা। তাঁদের তত্ত্বাবধানেই চলছিল দেহব্যবসা। শুধু তাই নয়, বাইরে থেকে খদ্দের জোগাড় ও মহিলাদের আনা-নেওয়ার কাজেও যুক্ত ছিল আরও দুই অভিযুক্ত।
অভিযানের সময় গেস্ট হাউস থেকে ২ জন মহিলাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ওই গেস্ট হাউসকে কেন্দ্র করে বেআইনি কার্যকলাপ চলছিল।
আইসি বহরমপুর থানার নেতৃত্বে টিএসআই বিশ্বজিৎ ঘোষাল, মহিলা পুলিশ আধিকারিক ও বাহিনীর সদস্যরা পুরো অভিযান চালান। ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। ধৃত চার অভিযুক্তকে শনিবার আদালতে তোলা হবে।
প্রশ্ন উঠছে—শহরের প্রাণকেন্দ্রে কীভাবে এতদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে চলছিল এই চক্র?
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



