মুর্শিদাবাদে চাঞ্চল্য! বাড়ির সামনে খেলতে থাকা শিশুদের লক্ষ্য করে গুলি, গ্রেফতার প্রাথমিক শিক্ষক
এডমিন

ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ-এ বাড়ির সামনে খেলতে থাকা শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ! গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনাস্থল রঘুনাথগঞ্জ থানার বানিপুর এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সমীর কুমার মন্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, প্রতিদিনের মতো বাড়ির সামনে ১০-১২ জন শিশু খেলছিল। খেলতে গিয়ে বল বারবার শিক্ষকের বাড়িতে ঢুকে পড়ায় আগেই শিশুদের ওই জায়গায় খেলতে মানা করেছিলেন তিনি।নিষেধাজ্ঞা অমান্য করে শিশুরা খেলতে থাকায় ক্ষুব্ধ হয়ে পাখি মারা বন্দুক দিয়ে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালান শিক্ষক!গুলিবিদ্ধ হয় এক শিশুর হাত। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল-এ। বর্তমানে চিকিৎসাধীন।
আহত শিশুর বাবার বিস্ফোরক অভিযোগ, “ভয় দেখানো নয়, সরাসরি বাচ্চাদের দিকেই তাক করে গুলি চালানো হয়েছে।। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানা-র পুলিশ। অভিযুক্ত শিক্ষককে বাড়ি থেকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি বন্দুক। প্রাথমিক অনুমান, সেটি অত্যাধুনিক এয়ারগান হতে পারে।অভিযুক্তের দাবি, “শুধু ভয় দেখানোর জন্যই গুলি চালিয়েছিলাম, কারও গায়ে লাগবে বুঝিনি। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কীভাবে একজন শিক্ষক শিশুদের দিকে গুলি চালালেন? উঠছে একাধিক প্রশ্ন।তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...


