সাগরদিঘী এস এন হাই স্কুলে শিক্ষক-ছাত্র বিক্ষোভ! বন্ধ পড়াশোনা, প্রধান শিক্ষকহীন বিদ্যালয়ে বিস্ফোরক অভিযোগ
এডমিন

ছবি: সংগৃহীত
সাগরদিঘী, মুর্শিদাবাদ:দীর্ঘদিন ধরে পঠন-পাঠন কার্যত বন্ধ—এই অভিযোগকে সামনে রেখে সাগরদিঘী এস এন উচ্চ বিদ্যালয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। নিয়মিত ক্লাস হচ্ছে না, পড়াশোনার কোনও অগ্রগতি নেই—এই পরিস্থিতিতেই বিদ্যালয় চত্বরে শুরু হয়েছে প্রতিবাদ।

সবচেয়ে বড় অভিযোগ, বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন বিদ্যুৎ কুমার মন্ডল। তাঁর যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন সহকারী শিক্ষক ও পড়ুয়ারা। অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সঠিকভাবে ক্লাস নিতে দিচ্ছেন না, যার জেরে সম্পূর্ণ ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা।
খেলার মাঠ থাকলেও খেলতে পারছে না পড়ুয়ারা!
বিদ্যালয়ের পাশেই রয়েছে খেলার মাঠ। অথচ সেই মাঠে নিজের স্কুলের ছাত্রছাত্রীরা খেলতে পারছে না বলে অভিযোগ। এখনও পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি, অথচ ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছে ফি। উল্টে অভিযোগ উঠেছে, ওই মাঠ বেসরকারি বিদ্যালয়কে ভাড়া দেওয়া হচ্ছে, কিন্তু নিজের স্কুলের পড়ুয়ারা বঞ্চিত।
সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীদের আরও অভিযোগ,
পরিকল্পিতভাবে বিদ্যালয়টিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।
শিক্ষা ও সহপাঠ কার্যকলাপ—দুটোই ধ্বংসের মুখে।বিক্ষোভকারীদের সাফ কথা, যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করছেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে।
শিক্ষার এমন বেহাল অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—
প্রশাসন কবে নড়েচড়ে বসবে?
পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কি আদৌ ভাবছে কেউ?
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...

