নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনা , মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৩ জনের
এডমিন

ছবি: সংগৃহীত
মহারাষ্ট্র: বারামতীর কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাজ্য রাজনীতিতে নেমে এল শোকের ছায়া। বুধবার সকালে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় অবতরণের আগেই ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার পর মুহূর্তের মধ্যেই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
প্রাথমিক খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার-সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে প্রশাসনিক সূত্র।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। বিমানটিতে অজিত পাওয়ারের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীরাও ছিলেন বলে জানা গিয়েছে।
আজ বারামতীতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন তিনি। অবতরণের সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...
